এবার ‘তোমায় ভুইলা থাকি’ গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন ডা. শম্পা দেওয়ান। স্যাড রোমান্টিক কথামালার গানটি যৌথভাবে লিখেছেন রোহান রাজ ও শম্পা। সংগীত আয়োজন করেছেন পলাশ ফারুকী। শম্পার পঞ্চাশটি ভিন্নধর্মী গানের ধারাবাহিকতায় আর্টবক্স প্রযোজনা প্রতিষ্ঠানের পঞ্চম গান হিসেবে মডার্ন এই ফোক গানটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছেন ইয়ামিন ও ফারহানা জাহান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
ড. শম্পা দেওয়ান বলেন, ‘আমি লালনগীতি ভীষণ পছন্দ করি। আমরা যত আধুনিক ধারার গানই করি না কেন, আমাদের শেকড় কিন্তু বাংলাদেশের মাটিতেই হাসান, লালন, পল্লীগীতি ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যে। সেই শেকড়ের সুবাস আর আধুনিকতার মেলবন্ধন নিয়েই আমাদের এই নতুন আয়োজন। আশা করছি, নতুন এই গানটি দর্শকদের ভালো লাগবে।’