বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী। একই সঙ্গে কোম্পানির বিপিবিএল সাবসিডিয়ারিজের নির্বাহী পরিচালক, জয়েন্ট ভেঞ্চারসের কো-অর্ডিনেশন ডিরেক্টর এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রুপালি হক চৌধুরী। গত ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানি আইন, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে। মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টসে যোগদান করেন এবং পরে বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।