পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে সারাদেশের ন্যায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়াবিদ, প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শিশু-কিশোরদের ক্রীড়ায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে এবং দেশীয় ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।