বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় মাত্র ১০ দিনের মধ্যে ঢাকা হজ ক্যাম্পে হজযাত্রী ইমরান আলী ও শাহানা দম্পতির চুরি হয়ে যাওয়া ২২ হাজার রিয়াল ও দশ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করায় বাংলাদেশ সরকার, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী হজযাত্রী ইমরান আলী ।
ভুক্তভোগী হজযাত্রী দম্পতি বর্তমানে পবিত্র হজ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন। অর্থ চুরি হয়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ হাজার রিয়াল এবং মক্কায় আসার পর মক্কা বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে আরো এক হাজার রিয়াল সহায়তা প্রদান করা হয় ভুক্তভোগী হজযাত্রী পরিবারকে। যদিও হজ পালন করতে এসে অন্যান্য খরচাদির সঙ্গে তুলনা করলে এই সহায়তা খুবই অপ্রতুল্য।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ভুক্তভোগী পরিবার জানান, মক্কা যাত্রার আগ মুহূর্তে নগদ অর্থ চুরি হয়ে যাওয়ায় অনেকটাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন এই পরিবারটি। বিষণ্ণতার মধ্যেও আল্লাহর উপর ভরসা করে হজযাত্রা শুরু করেন ভুক্তভোগী ইমরান আলী পরিবার। মক্কায় এসে এবাদত বন্দেগী সহ অন্যান্য হজের কার্যক্রম চলমান থাকলেও আল্লাহ তায়ালার উপর অগাধ বিশ্বাসী এসব কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি বলে জানান তারা। এরই মধ্যে হজ প্রশাসনিক দলের প্রধান অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আয়তুল ইসলাম ও মক্কা বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম ভুক্তভোগী ইমরান আলী পরিবারের সঙ্গে দেখা করে অর্থ উদ্ধারের কথা জানান।
উল্লেখ গত ২২ এপ্রিল ঢাকা হজ ক্যাম্প থেকে ইমরান আলী ও শাহানা পরিবারের ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার বাংলাদেশি টাকা চুরি হয়ে যায়।