শ্রীপুরে সওজের জমিতে গড়ে ওঠা অস্থায়ী দলীয় কার্যালয় উচ্ছেদের নির্দেশ সংসদের 

গাজীপুরের শ্রীপুরে সড়ক ও জনপদের (সওজ) এর জায়গায় গড়ে উঠা বিএনপি ও তার অঙ্গসংগঠনের অস্থায়ী সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। 

জলাবদ্ধতা নিরসনে করনীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে এসে সড়ক জনপদ বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন। এ সময় সব  অবৈধ স্থাপনাও সরাতে বলা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বিভন্ন দপ্তরের কর্মকর্তারা তার সাথে ছিলেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বিএনপি দলীয় সাংসদ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু জলাবদ্ধ এলাকা পরিদর্শনে আসেন রঙিলা বাজার গ্রামে। এ সময় তিনি সওজ এক কর্মকর্তাদের নির্দেশ দেন সব অবৈধ  স্থাপনা উচ্ছেদ করে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর। তারা আরও জানান দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হবে বলে আমাদের আশ্বাস দেন।  

তিনি স্পষ্ট করে বলেন, উচ্ছেদ করার সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কোনো দলীয় কার্যালয় থাকলেও বিনা বাঁধায় তা উচ্ছেদ করতে হবে। তাদের দাবি রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সময় মহাসড়ক ঘরে অস্থায়ী দলীয় কার্যালয় গড়ে উঠেছে। তবে এখন ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ে মহাসড়ক লাগুয়া অস্থায়ী দলীয় কার্যালয় সরানোর কাজ শুরু হবে।

সওজ এর গাজীপুর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, মহাসড়কের রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়। আজ স্থানীয় সাংসদ (গাজীপুর ৩) বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বেশ কয়েকটি পয়েন্ট পরিদর্শনে করেন। কাজ স্বাভাবিক করতে মহাসড়কের পাশে গড়ে উঠা সব অবৈধ স্থাপনা এমনকি দলীয় অফিস থাকলেও সরানোর নির্দেশ দেন।

এ সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান প্রমুখ।