উৎপাদিত নিরাপদ শাকসবজি, ফলমূল ও ফুল বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। গত ২ মে দিনাজপুরে অনুষ্ঠিত পলিশেডে উৎপাদিত ফসলের গুণগতমান রক্ষার কলাকৌশলবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএডিসি এমন একটি প্রতিষ্ঠান, যা কৃষি ও কৃষককে সবসময় সাহায্য করে থাকে। পলিশেডের মাধ্যমে উৎপাদিত নিরাপদ শাকসবজি, ফলমূল ও ফুল বিদেশে রপ্তানির বিষয়টি একটি গৌরবান্বিত বিষয়। তবে উৎপদিত দ্রব্যাদির গুণগতমান নিশ্চিত করতে হবে।
টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে পলিশেড নির্মাণ প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফল অনেকটাই ভিন্ন ধাঁচের। এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ), নির্বাহী প্রকৌশলী (দিনাজপুর), কৃষক ও উদ্যোক্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।