কারা এগিয়ে তামিলনাড়ু, কেরালা, আসাম, পদুচেরিতে

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে প্রাথমিক ফলাফলে কে কোথায় এগিয়ে রয়েছে, তার একটি চিত্র উঠে এসেছে।

তামিলনাড়ুতে সোমবার বেলা সাড়ে দশটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ডিএমকে ৬৬টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে টিভিকে ৬১টি আসনে এবং এনডিএ ৩৮টি আসনে এগিয়ে রয়েছে।

কেরালায় ইউডিএফ এগিয়ে রয়েছে ৫৯টি আসনে। সেখানে এলডিএফ ৪৭টি আসনে এবং এনডিএ ৬টি আসনে এগিয়ে আছে।

আসামে এনডিএ শক্ত অবস্থানে থেকে ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫টি আসনে।

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে এনডিএ ৫টি আসনে এগিয়ে রয়েছে। ডিএমকে ও কংগ্রেস জোট সেখানে ৩টি আসনে এগিয়ে আছে।