যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ সামিটে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

৩ থেকে ৬ মে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই সম্মেলনে ২৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। দলে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল এবং ব্যবসা সেবা খাতের প্রতিনিধিরা রয়েছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিকের উদ্যোগে আয়োজিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের অন্যতম শীর্ষ বৈশ্বিক আয়োজন হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ স্থাপন করা হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করে।

এ বছরের সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। আয়োজকদের মতে, বৈদেশিক বিনিয়োগ যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.selectusasummit.us এবং সিলেক্টইউএসএ সম্পর্কে জানতে ভিজিট করা যাবে: www.trade.gov/selectusa