গোপালগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক।

সোমবার (৪ মে) বিকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক সহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটতে ছিল সহিদুল ইসলাম। হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।