ইরানকে যে হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। ফুজাইরা মিডিয়া অফিস এই হামলার জন্য ইরানকে দায়ী করছে আমিরাত। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মোকাবিলা করছে’। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স বার্তায় দেওয়া বিবৃতিতে বলেছে, দেশের বিভিন্ন স্থানে শোনা যাওয়া শব্দগুলি আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধের শব্দ।