কৃষক কার্ডে যে সেবা পাবেন কৃষক

কৃষক কার্ড হলো বাংলাদেশের কৃষকের একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। এই কার্ডের আওতায় একাধিক সেবা পাবেন কৃষক। এটি মূলত একটি চিপ সংবলিত কার্ড। এ কার্ড একটি স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ডাটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে যেখানে কৃষকের জমির পরিমাণ, উৎপাদিত ফসলের ধরন এবং অন্যান্য কৃষিভিত্তিক তথ্য সংরক্ষিত থাকবে। দেশের

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত সব কৃষক এবং সরকার ঘোষিত কৃষি খাত সংশ্লিষ্ট সব কৃষক এই কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক প্রাথমিক পর্যায়ে ১০টি সেবা পাবেন।

এগুলো হলো

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ

ন্যায্যমূল্যে সেচ সুবিধা

সহজ শর্তে কৃষিঋণ

স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি

সরকারি ভর্তুকি ও প্রণোদনা

মোবাইলে ফসলের রোগবালাই

    সংক্রান্ত পরামর্শ

কৃষিবিষয়ক প্রশিক্ষণ

মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার        

    তথ্য

কৃষিবীমা সুবিধাপ্রাপ্তি এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য

    বিক্রয়ের সুবিধা