গুজব নিয়ে যা বললেন রুনা লায়লা

স্বামী চিত্রতারকা আলমগীরের পর এবার দেশরবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা মারা গেছেন বলে হঠাৎ করেই গুজব ওঠে সামাজিক মাধ্যমে।  এমন খবরে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। এটাকে গুজব ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা। 

বর্তমানে এই প্রখ্যাত শিল্পী অবস্থান করছেন ভারতের দিল্লিতে। সেখানে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ করবেন।  সেখান থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি লিখেছেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি।’ 

ভক্তদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে। ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।