ওমর সানীকে ‘বটগাছ’ বললেন মৌসুমী

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সম্পর্কের গভীরতা আরও বেড়েছে, তার প্রমাণ মিলল ওমর সানীর এবারের জন্মদিনে। প্রিয় মানুষের জন্মদিনে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। ভিডিওতে মৌসুমীকে দেখা যায় উচ্ছ্বসিত মেজাজে। 

ওমর সানীকে নিজের জীবনের ছায়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শুভ জন্মদিন সানী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আর উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে সবসময় থাকো।’ 

স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ওমর সানীর মায়ের প্রতিও শ্রদ্ধা জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘আর সেই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে মা তোমাকে জন্ম দিয়েছিল।’ শেষে বলেন, ‘আর জন্ম দিয়েছিলেন মা তোমাকে, সেজন্য তোমাকে আমরা পেয়েছি। বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ! হ্যাপি বার্থডে টু ইউ।’