যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হলে ইরানে যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের অবসান হতে পারে।
তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে এও বলেছেন যে, ইরান চুক্তিতে রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হবে। বুধবার ট্রাম্প তার নিজ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা বলেন।
তিনি বলেন, ‘যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান তা দিলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে।’
ইরানের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেওয়া হবে এবং ইরানসহ সবার জন্যই হরমুজ প্রণালি খোলা থাকবে।
তবে পরক্ষণেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং দুঃখজনকভাবে সেটি আরও বেশি মাত্রার হবে এবং তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।