স্টামফোর্ড ইউনিভার্সিটির এইচওডি-পিআরডি হলেন কবি ও সাংবাদিক প্রদীপ্ত মোবারক

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জনসংযোগ বিভাগের প্রধান (এইচওডি-পিআরডি) হিসেবে যোগদান করেছেন কবি, সাংবাদিক, প্রবন্ধিক ও গবেষক প্রদীপ্ত মোবারক।

তিনি দেশের একজন সুপরিচিত গণযোগাযোগ, জনসংযোগ ও ব্র্যান্ড কমিউনিকেশন পেশাজীবী হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি উত্তরা ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রদীপ্ত মোবারক একাধারে আধুনিক কবি, সাংবাদিক, গবেষক ও সাংগঠনিক ব্যক্তিত্ব। বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্যপত্র ও গবেষণা জার্নালে তার কবিতা, প্রবন্ধ ও গবেষণাকর্ম নিয়মিত প্রকাশিত হয়েছে। তার সাহিত্যচর্চার প্রধান উপজীব্য বিষয় আধুনিকতা, প্রেম-দ্রোহ, সমাজচেতনা ও দেশপ্রেম। সাহিত্য ও জনসংযোগ- এই দুই অঙ্গনেই তিনি নিজস্ব স্বতন্ত্রতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন।

জন্ম ও পারিবারিক পরিচয়
প্রদীপ্ত মোবারক ভোলা জেলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামের সাহেবের কাচারিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতামহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও শিক্ষানুরাগী ড. মো. আবুল কাশেম। ড. মো. আবুল কাশেমের ৫ সন্তানের মধ্যে বড় মেয়ে আমেনা পারভিনের গর্ভে জন্ম নেন কবি প্রদীপ্ত মোবারক। মাতামহের আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছোটবেলা থেকেই তাকে গভীরভাবে প্রভাবিত করে। শৈশব থেকেই তিনি সাহিত্যচর্চা, সংস্কৃতি ও স্বদেশচেতনায় নিজেকে সম্পৃক্ত করেন।
শিক্ষা জীবন
প্রদীপ্ত মোবারকের শিক্ষাজীবনের সূচনা হয় ভোলার ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ভর্তি হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়জীবন থেকেই তিনি সাহিত্য, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাংলা কবিতার ছন্দ নিয়ে উচ্চতর গবেষণা করেছেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্য ও ছন্দতত্ত্ব নিয়ে তার গবেষণাকর্ম বিশেষভাবে সমাদৃত।
পেশাগত জীবন
প্রদীপ্ত মোবারকের পেশাজীবনের সূচনা হয় সাংবাদিকতার মাধ্যমে। ২০১০ সালের মার্চ মাসে তিনি জাতীয় দৈনিক সমকাল-এ সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেন। সাংবাদিকতা জীবনে তিনি প্রখ্যাত কবি ও সাংবাদিক নাসির আহমেদের সান্নিধ্য লাভ করেন, যা তার সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করে।
পরবর্তীতে তিনি গণমাধ্যম থেকে উচ্চশিক্ষা খাতে সম্পৃক্ত হন। বিভিন্ন সময় শিক্ষকতা, প্রশাসন, জনসংযোগ ও ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।
সাহিত্যকর্ম ও সৃজনচর্চা
প্রদীপ্ত মোবারকের কবিতা ও প্রবন্ধে মানবিক বোধ, প্রেম, দ্রোহ, সমাজবাস্তবতা ও নান্দনিক চেতনার গভীর প্রকাশ লক্ষ করা যায়। দেশের স্বনামধন্য পত্রিকায় প্রকাশিত তার কবিতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- বিদায় বাংলাদেশ- দৈনিক ইত্তেফাক, রাঁধা প্রেম - যায়যায়দিন, বিষন্ন সুন্দর-ইত্তেফাক, শূণ্যতার সৌন্দর্য - দেশ রূপান্তর, আমি অশ্লীল - সমকাল, পরিযায়ী- বাংলাট্রিবিউন, ভেজা শীতসন্ধ্যা - আমাদের সময়, পোড়া কাগজ - ঢাকা ওয়েব, পরবর্তী সময় - আমাদের সময়, আদিম অভ্যাস - সমকাল, স্তব্ধ রাতের আশ্রয়ে - আমাদের সময়, মৃত্যু - আমাদের সময়, তুমি - আমাদের সময়, তুমি বাধ্য নও - ঢাকা ওয়েব, নিভে যাচ্ছে আলো - আমাদের সময়, প্রদীপ্ত মোবারকে’র ৫টি কবিতা - দৈনিক জাগরণ প্রভৃতি।
এছাড়া তার প্রবন্ধসমূহে শিক্ষা, নৈতিকতা, ভাষা আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তার গভীর বিশ্লেষণ উঠে এসেছে।
উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে- আর নয় অনলাইন-নির্ভরতা, শ্রেণিকক্ষই শিক্ষার সত্যিকারের ভিত্তি - প্রথমআলো, নৈতিকতার অবক্ষয় না কি সময়ের পরিবর্তন: - দৈনিক ইত্তেফাক, কোচিং সংস্কৃতি বনাম মূল শিক্ষা- কালের কণ্ঠ, বৈচিত্র্যময় নজরুল- কালের কন্ঠ, ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য- দেশরূপান্তর, দ্রোহ, প্রেম আর সাম্যের অমর গাঁথা কাজী নজরুল ইসলাম- দৈনিক ইত্তেফাক, শৈল্পিক সৌন্দর্য ও মানবতাবাদে লালন ফকির- দেশরূপান্তর, আধুনিক বাংলা সাহিত্যে কবি ও কবিতা - কালের কন্ঠ, স্পর্শকাতর অনুভূতির নামই ভালোবাসা - সমকাল, সূর্য সন্তানের জন্মদিন ও কিছু কথা- ঢাকা ওয়েব, বাংলা সাহিত্যে নারী কলম ও কাগজের মতোই অনিবার্য- আমাদের সময়, অস্তিত্ব সংকটে মাতৃভাষা বাংলা - বাংলাদেশ প্রতিদিন, অসহিষ্ণুতার অধর্ম এক সামাজিক ব্যাধি - যায়যায়দিন ইত্যাদি।
সাহিত্য, শিক্ষকতা,সাংবাদিকতা ও জনসংযোগ- এই চার অঙ্গনের সৃজনশীল সমন্বয়ে প্রদীপ্ত মোবারক আজ বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি ও জনসংযোগ জগতের এক উজ্জ্বল নাম।