পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর ‘ফরেস্টার’ পদে ৩৮২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ৭ মে, চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফরেস্টার
পদসংখ্যা: ৩৮২
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি.
চাকরির ধরন: অস্থায়ী
বেতন: ৯৭০০-২৩৪৯০ (১৫তম গ্রেড)
আবেদন পদ্ধতি: ডাকযোগে অথবা নির্ধারিত বক্সেবয়স: ৭ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬