২ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চে শান্ত-মুমিনুল

প্রথম ঘণ্টায় দুই ওপেনারের বিদায়ের পর মিরপুর টেস্টে  বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটি ৭০ রান যোগ করেছেন। লান্চ পর্যন্ত স্কোর ১০১।

৫০ বলে এক ছক্কা ও চারটি চারে ৩৯ রানে ব‍্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭ বলে চারটি চারে ৩১ রানে খেলছেন মুমিনুল হক।

‎শুরুতে কিছুটা সময় নেন অভিজ্ঞ মুমিনুল। থিতু হয়ে যাওয়ার পর নিজের মতো করে খেলে যাচ্ছেন তিনি। ক্রিজে যাওয়ার পর থেকে সাবলীল ব‍্যাটিংয়ে এগোচ্ছেন শান্ত। রানের গতি বাড়ানোর দিকে বেশি মনোযোগ বাংলাদেশ অধিনায়ক। অফ স্পিনার সালমান আলি আগার বলে তিনি মেরেছেন ম‍্যাচের প্রথম ছক্কা।

২১তম ওভারে প্রথমবারের মতো কোনো স্পিনারকে আক্রমণে আনেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তবে নোমান আলি নয়, দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জন‍্য আক্রমণে এসেছেন সালমান আগা। এই সালমানকেই লান্চের আগে ছক্কা হাকিয়েছেন শান্ত।

শাহিন আফ্রিদির বলে আউট জয়

পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ‎একবার জীবন পেয়েও ৮ রানে থেমেছেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম করেছেন ১৩ রান।

৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ 

পাঁচ বোলার নিয়ে খেলছে  বাংলাদেশ। পেসার তিন জন নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার দুই জন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেন।