মুন্সীগঞ্জে পাঁচ বছর আগে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রবাসীর ১৫ বছরের কারাদ- দিয়েছে স্থানীয় আদালত।
যুক্তরাজ্যের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আমেরিকার একজন নাগরিককে অন্য দেশে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন। খুনে জড়িত ব্যক্তি গেনেট রোজারিও এবং ভুক্তভোগী উভয়ে বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক। মুন্সীগঞ্জে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার বিবরণে বলা হয়, গেনেট ২০২১ সালের জুন মাসে চাচা মাইকেল রোজারিওর শোবার ঘরের জানালার কাছে ধূমপান করছিলেন। তখন তিনি শুনতে পান যে, ঘরের ভেতর থেকে মাইকেল তাকে গালিগালাজ ও অপমান করছেন। এরপর গেনেট ঘরের ভেতরে গিয়ে একটি শটগান নিয়ে আসেন এবং বাইরে ফিরে গিয়ে চাচাকে হুমকি দেন। একপর্যায়ে তিনি জানালার অস্বচ্ছ শাটারের ভেতর দিয়ে একটি গুলি ছোড়েন। সেই গুলি মাইকেলের পেটে বিদ্ধ হয় এবং এতেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর গেনেট রোজারিও ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান। ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক অফিস এই মামলাটি তাদের ঢাকা অফিস ও বাংলাদেশ কর্তৃপক্ষের সহায়তায় তদন্ত করেছে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনালে এ টাইসন ডুভা ও অ্যাটর্নি জে ক্লেটন আদালতের সাজা ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।