বেলকুচিতে রিভলবার উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার (৮ মে) একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। জানা যায়, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের খাদিজা বেগম খরের পালার খর রোদ্রে শুকাইতে দেওয়ার সময় তার সাথে থাকা শিশু ছেলে ছোয়াদ (১০) রিভলবারটি দেখতে পায়। বাচ্চাটি খেলনা মনে করে তার মায়ের কাছে এনে দেয়। এ বিষয়ে জানাজানি হলে বেলকুচি থানা পুলিশকে অবগত করে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বেলকুচি থানা পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. রাজু সরকারের (৩৫) বাড়ীর খড়ের পালায় একটি রিভলবার পাওয়া গেছে।

পরে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুপুর ২.১০টার সময় খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে রিভলবারটি উদ্ধার করি। রাজু সরকারের তিন ভাইয়ের দুই ভাই প্রবাসী ও এক ভাই ঢাকায় কর্ম করায় প্রাথমিক অবস্থায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে প্রকৃত দুষ্কৃতিকারীকে চিহ্নিত করার জন্য তদন্ত চলমান।