দেশ রূপান্তর সাংবাদিকের পিতৃবিয়োগ

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের বাসিন্দা ভবেশ চন্দ্র পোদ্দার (৮১) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুরস্থ হৃদরোগ ফাউন্ডেশনে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ড. ভাস্কর পোদ্দার বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ছোট ছেলে দীপঙ্কর পোদ্দার বোয়ালমারী প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বোয়ালমারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আজ শনিবার বিকালে বোয়ালমারী রায়পুর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।