কিশোরগঞ্জ ভৈরবে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ভৈরব শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ভৈরবে অবস্থানরত দেশের সকল ঔষধ কোম্পানিগুলির প্রতিনিধিরা অংশগ্রহণ করে, প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে প্রতিনিধিগন গত (৪ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালের দালাল বিরোধী অভিযানের সময় ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আটকের নিন্দা জ্ঞাপন করেন।
মানববন্ধনে ওষুধ কোম্পানি প্রতিনিধিগণ বলেন, কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আটক করা দুঃখজনক, এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চিত করতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও সারাদেশে বিভিন্ন হাসপাতালেও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে দালাল বলে সম্বোধন করা অপমানজনক। ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ প্রত্যেকেই সুশিক্ষিত, তাদেরকে এভাবে অপমানজনক হেনস্থা করা সত্যি দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে শুরু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এখন থেকে কোন ঔষধ কোম্পানি প্রতিনিধিগণকে হেনস্থা করা যাবে না। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা সারাদেশে ঔষধ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য থাকিব।
উল্লেখ্য গত ৪ঠা মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার দালাল বিরোধী অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) কর্তৃক ১২ জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আটক করে।
মানববন্ধনে ফারিয়া ভৈরব শাখার আহ্বায়ক লোকমান হুদা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গোলাম রাব্বি সদস্য সচিব, সদস্য সিরাজুল হক বাপ্পি সহ ফারিয়া ভৈরব শাখার সকল সদস্য বৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ে যান এবং একটি স্মারকলিপি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পেশ করেন।
অপরদিকে ঘণ্টা ব্যাপী মহাসড়কে এই মানববন্ধন চলাকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের উভয় পাশে যানবাহনের ২ কিলোমিটারে দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায়।।