শ্রীপুরে ৭ পেরিয়ে স্লোগানে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাজীপুরের শ্রীপুরে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৭ পেরিয়ে এ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হয়।

সোমবার (১১ মে) দুপুরে শ্রীপুর থানা মোড়ের জিন্নাত সুপার মার্কেটের দুতলায় শ্রীপুর প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এ অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (দৈনিক জনতা) আবদুস সালাম রানা।

শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তরের বিভিন্ন সময়ে দেশ কাঁপানো আলোচিত সব রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন এটিএন নিউজের প্রতিনিধি শিহাব খান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মণ্ডল, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি আবদুর রউফ, গ্লোবাল টিভির প্রতিনিধি সোলাইমান মোহাম্মদ, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, দৈনিক কালবেলার প্রতিনিধি সুমন শেখ, দৈনিক সরেজমিন বার্তার জুনায়েদ আকন্দ, সাংবাদিক সুমন গাজী, সাংবাদিক আরিফ মণ্ডল ও সিনিয়র সাংবাদিক কবির হোসেন প্রমুখ। 

এ সময় কেক কেটে দৈনিক দেশ রূপান্তর ও রূপায়ন গ্রুপের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। পরে দোয়া করা হয় রূপায়ন গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী ও রূপায়ন গ্রুপের মালিক ও তাদের পরিবারের সব সদস্যদের জন্য। 

সব শেষে প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বণিক বার্তা গাজীপুর জেলা প্রতিনিধি মাহফুল হাসান হান্নান অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।