প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ দুই ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাক্ষাত করেছেন।

আজ সোমবার (১১ মে) ২০২৬, রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের কথা শুনেন এবং তাদের বিভিন্ন পরামর্শ দেন।