ঢাকার কামরাঙ্গীরচরের গাজির ঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনার পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইয়াসিনের বাবা সাব্বির হোসেন বলেন, টিনশেড ঘরের সঙ্গে বিদ্যুতের তার লেগে যায়।
তখন ছেলে খেলার সময় ঘরের বেড়ায় স্পর্শ করলে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।