ফেনীতে আলোচনা সভা

গণতন্ত্র থাকলে মুক্ত সাংবাদিকতা সম্ভব

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, দেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকে তাহলে মুক্ত সাংবাদিকতা সম্ভব। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ব্যাহত হয় তাহলে কিছুই সম্ভব হবে না। কারণ গণতন্ত্র ও সাংবাদিকতা একই সঙ্গে চলে। গতকাল সোমবার ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমার কাগজ সম্পাদক ফজলুল হক রানা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জজকোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান ও জামায়াত কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া।

সভায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক তিন সিনিয়র সদস্য ওসমান হারুন মাহমুদ দুলাল, আবুল কাসেম চৌধুরী ও ঈসমাইল হোসেন সিরাজীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।