বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রা‌মের বাঁশখালীতে ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আসামিকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (১২‌ মে) সকা‌লে বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের জলদী‌তে থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশিকালে ২জন সিএনজি যাত্রীকে তল্লাশি করে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

তারা হ‌লেন, গন্ডামারা ইউনিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনার মো. আলমগীর ও নাছিমা আক্তারের পুত্র মো. লোকমান (২২), এবং সরল ইউনিয়‌নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক ও মঞ্জুরা বেগমের পুত্র মো. শাহাদাত হোসেন (৩৫)।  

পু‌লিশ জানায়, মো. লোকমানের (২২) প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. শাহাদাত হোসেন (৩৫) এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তা‌দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং আদাল‌তে সোপর্দ করা হ‌বে ।