‘স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের আগে ব্যস্ততা বরাবরই বেশি থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। ঈদে বিভিন্ন মাধ্যমে দর্শক আমাকে দেখতে পাবেন, সে লক্ষ্যেই কাজ করছি।’ বললেন টিভি অভিনেত্রী তাসনুভা তিশা। এবার ঈদের একাধিক টিভি ও ইউটিউবের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। তিশা বলেন, ‘আসলে এখন প্রচারমাধ্যম বেশি হওয়ায় কাজের সংখ্যা বেড়েছে। কাজ বেশি হলে মান কমার একটা প্রবণতা সবসময়ই থাকে। তবে আমি মান নিয়ে আপস করতে চাই না। চেষ্টা করছি প্রতিটি নাটকে ভিন্নতা রাখার। আশা করছি, দর্শক ঈদে ভিন্ন ভিন্ন চরিত্রে তিশাকে দেখে খুশি হবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। শুধু চরিত্রে ভিন্নতা নয়, এবারের ঈদে একাধিক অভিনেতার বিপরীতেও দেখা যাবে আমাকে।