রাস্তায় মাতলামি, ৪ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদক খেয়ে রাস্তায় মাতলামি ও লোকজনের ওপর আক্রমাণাত্মক আচরণের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একশ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বুধবার (১৩ মে ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল মোত্তালিব সরকার। এরআগে মঙ্গলবার
দিবাগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান মিনারুল (২৭), ইসরাফিল সরকার কেনু (৪০), সাদনান আহমেদ শুভ (২৩)। তারা সবাই পলাশবাড়ী উপজেলার বাসিন্দা ও সবুজ মিয়া (৩৫) গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমড়নই কুঠিপাড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। 

ওসি জানান, রাতের বেলা মাদক খেয়ে মাতলামি এবং লোকজনের ওপর আক্রমণাত্মক আচরণ ও অশান্তি সৃষ্টির খবর পেয়ে ঘোরাবান্ধা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।