দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন কার্টুনিস্ট ও বিনোদন ব্যক্তিত্ব মোরশেদ মিশু। তার স্ত্রী তাহমিনা শিপা বর্তমানে কর্মরত আছেন একটি প্রতিষ্ঠানে ডাটা অ্যানালিস্ট হিসেবে। মোরশেদ মিশু করেন অভিনয়ও। মঙ্গলবার (১২ মে) বিয়ের দিনই শাকিব খানের রকস্টার চলচ্চিত্রের একটি গান প্রকাশিত হয়েছে, যেখানে অভিনয় করেছেন মিশু।
ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদ আল মুস্তফায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বড় পরিসরে বিয়ের সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বিয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে মিশু জানান, নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি ভীষণ আনন্দিত। তার ভাষ্য, ভালোবাসার মানুষকে বিয়ে করলে জীবনের সত্যিকারের সুখ অনুভব করা যায়।