ট্রেনের টয়লেটে গাঁজার স্তূপ

ঢাকাগামী আন্ত:নগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি করিয়ে এর টয়লেটে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়। 

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ হঠাৎ বার্তা পাঠান উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে। এসপির নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোন যাত্রা বিরতি না থাকলেও ট্রেনটিকে থামানো হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে 'চ' বগিতে মালিক বিহীন অবস্থায় টয়লেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।