রাগের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমদুল্লাহ।
বৃহস্পতিবার (১৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।
সেখানে তিনি বলেন, কারো প্রতি রাগ হলে সঙ্গে সঙ্গে তা প্রকাশ না করে কিছুটা সময় নেওয়া উচিত। কারণ রাগের প্রকাশ যত বিলম্বিত হবে, তা তত নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ থাকবে। এতে পরিণতিও সুন্দর হবে।
পোস্টে শায়খ আহমদুল্লাহ উল্লেখ করেন, কারো প্রতি রাগ হলে তৎক্ষণাৎ প্রকাশ না করে যতটা সম্ভব সময় নিন। রাগের প্রকাশ যত বিলম্বে হবে, রাগ তত নিয়ন্ত্রীত ও ভারসামন্যপূর্ণ থাকবে এবং এর পরিণতিও হবে তত সুন্দর।
তিনি আরো উল্লেখ করেন, বেশিরভাগ ক্ষেত্রে রাগ আমাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। রাগ যখন ঠান্ডা হয়, তখন আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারি। তাই রাগ কমার আগে দুম করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। এতে পরে লজ্জিত হতে হয়।