চট্টগ্রামের পটিয়ায় অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনা করাকালে কিশোর গ্যাংয়ের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর এই সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রান্ত বিশ্বাস, মো. রাহিম, মো. হাসান, আরাফাত হোসেন, জিসান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট মামলায় এবং ধারায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।