শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা, সরিয়ে নিল জনতা

রাজধানীর শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা পরিয়ে অবমাননা করেছে একদল দুর্বৃত্ত। 

শুক্রবার (১৫ মে) দুপুরে এই ঘটনা ঘটে। পরে সেখান থেকে জুতার মালাগুলো সরিয়ে নেন স্থানীয় জনতা। দিনে-দুপুরে ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। স্থানীয়রা জানান, শাহবাগ এলাকায় সবসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থাকে, কিন্তু এমন জঘন্য ঘটনার সময় কাউকে পাওয়া যায়নি। 

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জুলাইয়ের অর্জনকে অস্বীকার করে তারাই এ কাজ করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষ। জনতা নিজেরাই সেই অবমাননাকর মালা সরিয়ে এলাকাটি পরিষ্কার করেন। সেখানে দায়িত্ব পালনকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।