বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আক্রমণভাগে অবিশ্বাস্য গভীরতা এবং গোলরক্ষক পজিশনে এক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এই মাস্টারমাইন্ড। দলে সব থেকে বড় চমক লাঁসের ২১ বছর বয়সী গোলরক্ষক রবিন রিসার। চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত পারফর্ম করে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। মাইক ম্যাগনান এবং ব্রাইস সাম্বার ব্যাক-আপ হিসেবে ৩ নম্বর গোলরক্ষক হিসেবে তাকে দলে নিয়েছেন দেশম।
ফ্রান্সের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : মাইক ম্যাগনান, ব্রাইস সাম্বা, রবিন রিসার।
ডিফেন্ডার : উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ো উপামেকানো, জুলস কুন্ডে, থিও হার্নান্দেজ, বেঞ্জামিন পাভার্ড, ওয়েসলি ফোফানা, লুকাস হার্নান্দেজ।
মিডফিল্ডার : অরেলিয়ান চুয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা, ওয়ারেন জাইর-এমেরি, আদ্রিয়েন রাবিওত, ইউসুফ ফোফানা, ম্যাগনাস আকলিউশ।
ফরোয়ার্ড : কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), উসমান ডেম্বেলে, মাইকেল অলিস, রায়ান চেরকি, ডেসিরে দুয়ে, জঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম, ব্র্যাডলি বারকোলা, ক্রিস্টোফার এনকুনকু।