জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া এক ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনাটিকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
ফুটেজে দেখা ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা এ-সংক্রান্ত কোনো তথ্য কারও জানা থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীর জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।
তথ্য প্রদান করতে 01320-089305 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।