নাজমুল হোসেন শান্ত আউটের পর লিটন যখন ক্রিজে আসেন বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৬। ১০ রানের মধ্যে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলেন তিনি। সেখান থেকে তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। ৭১তম ওভারে খু্রররাশ শেহজাদকে দৃষ্টিনষ্টন এক কভার ড্রাইভে চার মেরে তিন অংকে পৌছে যান বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার।
ক্যারিয়ারের এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আর পাকিস্তানের বিপক্ষে তৃতীয়।
১৩টি চার ও একটি ছক্কায় ১৩৫ বলে সেঞ্চুরি করেছেন লিটন দাস।
তিন অঙ্ক ছুঁয়ে পরের বল ছক্কায় ওড়ান লিটন। তার ব্যাটে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ।
শেষপর্যন্ত ১২৬ রানে আউট হয়েছেন লিটন দাস। তিনি আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের ইনিংসও গুটিয়ে যায় ২৭৮ রানে।
এই রানের ১৬২-ই এসেছে শেষ চার জুটিতে। লিটন দাস তাইজুলের সাথে ৬০, তাসকিনের সাথে ৩৮, শরীফুলের সাথে ৬৪ রান যোগ করেছেন।
জবাবে ৬ ওভারে পাকিস্তানি ওপেনারা ২১ রান তুলেছেন।