কথায় আছে, সকাল দেখেই বোঝা যায় দিনটি কেমন যাবে। তাই দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো করা উচিত। এমন কাজ যা সহজে করা যায়, কিন্তু তার প্রভাব থাকবে দিনব্যাপী। এ ধরনের কাজের তালিকা করতে বললে, কেউ বলবেন শরীর চর্চার কথা, কেউ বলবেন দিনের কাজের তালিকা করার কথা। তবে আমেরিকার নৌবাহিনীর চার তারকা অ্যাডমিরাল উইলিয়াম হ্যারি মাক্রেভেনের অভিমত ভিন্ন। তার মতে, দিনের প্রথম কাজ হওয়া উচিত নিজের বিছানা গোছানো। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রদের উদ্দেশে স্বাগত বক্তব্যে নিজের এই বক্তব্যের পেছনের যুক্তি তুলে ধরেন। এই ভাষণটি সারা বিশে^ ‘গধশব ুড়ঁৎ নবফ’ নামে পরিচিত। অ্যাডমিরাল মাক্রেভেন পরে এই নামে একটি বইও লেখেন, সেটিও জনপ্রিয় হয়।
বক্তব্যে মাক্রেভেন বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে নিজের বিছানা গোছাও। এই কাজ সমাপ্ত করার আত্মবিশ্বাস তোমাকে দিনভর কাজের অনুপ্রেরণা দেবে। যদি বিশ্বকে পরিবর্তন করতে চাও তাহলে নিজের বিছানা পরিবর্তন করার মাধ্যমে তা শুরু করো। দিনের প্রথম কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আশা করা যায়, তোমার দিনটি ভালো কাটবে। আর যদি দিনটা খারাপ যায়-ই তাহলেও ঘরে ফিরে তুমি নিজের বিছানাটি গোছানো অবস্থায় পাবে। ফলে তুমি নিশ্চিন্তে বিশ্রাম নিয়ে পরর্বতী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। কিন্তু বাইরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিবেশ থেকে ফিরে যদি তোমার বিছানাটিও অগোছালো পাও তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই ঘুম থেকে উঠেই নিজের বিছানা গোছানো একটি প্রজ্ঞাপূর্ণ কাজ।’