পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে দেশের বাজারে এলো ইয়াদির নতুন ইলেকট্রিক স্কুটার মডেল ‘জিটি২৫’। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়াদির ফ্ল্যাগশিপ শোরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ইলেকট্রিক ভেহিকেল বা ইভি মডেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ইয়াদি প্রিন্সিপাল টিম, ব্র্যান্ডটির সম্মানিত চিফ বিজনেস অফিসার এবং ন্যাশনাল সেলস ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আধুনিক প্রযুক্তি, চমৎকার পারফরম্যান্স এবং স্মার্ট ডিজাইনের এক অপূর্ব সমন্বয়ে তৈরি করা হয়েছে ইয়াদি জিটি২৫। যারা দৈনন্দিন যাতায়াতকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করতে চান, তাদের জন্য এই স্কুটারে রয়েছে ১২০০ ওয়াট হাব মোটর, যা স্কুটারটিকে সর্বোচ্চ ৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি দিতে সক্ষম। এছাড়া বহুল আলোচিত বাহাত্তর ভোল্ট তেইশ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারির কারণে মাত্র একবার ফুল চার্জেই এটি অনায়াসে ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে।
রাইডারদের আধুনিক অভিজ্ঞতা দিতে স্কুটারটিতে যুক্ত করা হয়েছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড এবং রাতে নিরাপদ ভ্রমণের জন্য আকর্ষণীয় এলইডি হেডলাইট। ঝাঁকুনিহীন আরামদায়ক রাইডিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে উন্নত হাইড্রোলিক শক অ্যাবজর্বশন সিস্টেম। পাশাপাশি আকস্মিক দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে সামনে রয়েছে শক্তিশালী ফ্রন্ট ডিস্ক ব্রেক।
গ্রাহকদের আইনি জটিলতামুক্ত রাখতে স্কুটারটি সম্পূর্ণ বিআরটিএ অনুমোদিত এবং রাইডারদের নিশ্চিন্ত পথচলা নিশ্চিত করতে কোম্পানিটি দিচ্ছে সর্বোচ্চ ৩৬ মাস বা তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। স্টাইল, পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার এক দারুণ প্যাকেজ নিয়ে আসা নতুন এই মডেলটি দেশের মানুষের দৈনন্দিন যাত্রাকে আরও স্মার্ট ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানির কর্মকর্তারা।
তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুমে জমকালো উদ্বোধনের পর, আজ থেকেই দেশের প্রতিটি জেলার ইয়াদি শোরুমে একযোগে পাওয়া যাচ্ছে নতুন এই আকর্ষণীয় মডেল জিটি২৫। আকর্ষণীয় এই স্কুটারটি সামনাসামনি দেখতে এবং বুকিং করতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ইয়াদি শোরুমে।