প্রবাসে থেকেও বাংলা গানের স্বপ্ন

বিদেশে থেকেও বাংলা গান নিয়ে ভিন্ন ধারার স্বপ্ন দেখছেন তরুণ গীতিকার তামভীর আহমেদ। সেই পূরণের লক্ষ্যেই ইতিমধ্যে তার কথায় প্রকাশ হয়েছে প্রায় ১ হাজার; যা ব্যাপক ভূমিকা রেখেছে বাংলা গানের জগতে। এরমধ্যে বেশ কয়েকটি গান বেশ সাড়া জাগিয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বন্ধু মায়ার জাদু জানে’, ‘পিরিতেরি ঘর’, ‘কঠিন অপরাধ’, ‘বিশ্বাস করে দিয়েছিলাম মন’ ইত্যাদি।

তামভীর বলেন, ২০২৩ সালে ফ্রান্সে থাকার সময় ‘টি আর টু মিডিয়া’ নামে আমি একটি ইউটিউব চ্যানেল করি এবং আরও সক্রিয় হই গান লেখার প্রতি। প্রতিনিয়ত ছন্দের বেড়াজালে গঠন করি নিজের আকৃতি। পরে যা রূপ নেয় গানে। বাংলা গানকে ভালোবাসি বলেই শত ব্যস্ততার মধ্যেও গান নিয়ে পড়ে থাকি। আমি চেষ্টা করি গানের কথায় ভিন্নমাত্রা যোগ করতে। গান নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি আস্তে আস্তে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। সামনে আরও অনেকগুলো গান প্রকাশ হবে। আশা করছি প্রতিটি গানই শ্রোতাদের ভালো লাগবে।