বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মৃতি ও উন্নয়নের এক মেলবন্ধনে বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে গাজীপুরের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকালে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় এক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। তিনি সেখানে ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।