আখাউড়া

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ

অন্তবর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে কথিত গোপন বাণিজ্য চুক্তি বাতিল ও ভারতে মুসলমানের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আখাউড়ায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ছাত্র আন্জুমানে আল বাইয়্যিনাত ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখা। 

উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে মঙ্গলবার  (১৯ মে) অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির ছিলেন প্রফেসর সুফী নূর মোহাম্মদ।  এসময় সংগঠনের সদস্য, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক মানুষ  এতে অংশ নেয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নির্বাচনের তিনদিন আগে গোপনে আমেরিকার সঙ্গে দেশবিরোধী বাণিজ্য চুক্তি করেছে।  এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বিষাক্ত খাবার আমদারির ব্যবস্থা করা হয়েছে। এই চুক্তি স্বাধীন বাংলাদেশকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করার চুক্তি। এদেশের মানুষ এই চুক্তি মেনে নিবে ন। বর্তমান বিএনপি সরকারের কাছে আমেরিকার সঙ্গে করা চুক্তি বাতিল করার দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। মসজিদে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনতি অবিলম্বে ভারতের মুসলমানের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বিএনপি সরকারকে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা।