ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পূর্ব-মধ্যাঞ্চল

বুধবার (২০ মে) তুরস্কের পূর্ব-মধ্যাঞ্চলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। 

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে।

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।