মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

রাজধানীর মিরপুরে একটি অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে অবৈধ বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হঠতে বাধ্য হন।

আজ বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী রোডে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান শুরু করে। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই স্থানীয় বস্তিবাসীরা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়।

বিস্তারিত ভিডিওতে...