পশুহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পশুর হাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ নির্দেশনা দেন।

তিনি বলেন, হাট পরিচালনায় ইজারার শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসময় তিনি নির্দেশ দেন, নারীদের সুবিধার্থে প্রতিটি পশুর হাটে গোলাপি রঙের বিশেষ টয়লেট, ‘পিঙ্ক টয়লেট’, নির্মাণ করতে হবে।