আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ করতে রিটার্ন টিকেটসহ বাস টিকেট বুকিং সুবিধা চালু করেছে দেশের অন্যতম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন যাত্রীরা একই প্ল্যাটফর্ম থেকে একসঙ্গে যাওয়া ও আসার টিকেট কাটতে পারছেন, ফলে ঈদ শেষে ফেরার টিকেট নিয়ে বাড়তি দুশ্চিন্তা কমছে।
প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়বেন লাখো মানুষ। তবে ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির একটি হলো নির্ধারিত সময়ে টিকেট সংগ্রহ করা এবং ছুটি শেষে কর্মস্থলে ফেরার টিকেট নিশ্চিত করা। এই সমস্যা সমাধানেই নতুন সুবিধা নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি।
বিডিটিকেটস জানিয়েছে, যাত্রীরা এখন ঘরে বসেই পছন্দের রুট, বাস অপারেটর এবং সিট নির্বাচন করে সহজে টিকেট বুক করতে পারবেন। প্ল্যাটফর্মটিতে দেশের বিভিন্ন জনপ্রিয় বাস অপারেটরের টিকেট পাওয়া যাচ্ছে। এছাড়া ইনস্ট্যান্ট টিকেট কনফার্মেশন ও ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধাও থাকছে।
প্রযুক্তিনির্ভর এই সেবার ফলে যাত্রীদের আর বাস কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না। একই সঙ্গে কালোবাজারি, অতিরিক্ত ভাড়া কিংবা টিকেট সংকটের ঝামেলাও অনেকাংশে কমছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঈদে কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরতে এবং ছুটি শেষে ঢাকায় ফিরতে বিডিটিকেটসের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট (www.bdtickets.com) ভিজিট করতে পারেন গ্রাহকরা।