কান চলচ্চিত্র উৎসবে বানারসি পর এবার ভেলভেট গাউনে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে এবারের কালো ভেলভেট গাউনে যেন সবচেয়ে আত্মবিশ্বাসী ও পরিণত হুমাকেই দেখা গেল লাল গালিচায়।
রেড কার্পেটের জন্য হুমা বেছে নিয়েছিলেন সউদী ডিজাইনার ইমান আলাজলেনের তৈরি কাস্টম ব্ল্যাক গাউন। গভীর নেকলাইন, নিখুঁত ফিটিংয়ের ভেলভেট বডিস এবং নিচের স্বচ্ছ লেয়ারড স্কার্ট পুরো পোশাকে এনে দেয় ক্লাসিক হলিউড গ্ল্যামারের ছোঁয়া। একই সঙ্গে মিনিমাল স্টাইলিং তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তুলেছে সহজেই। খবর দ্য টাইম অফ ইন্ডিয়া
হুমার এবার ট্রেন্ডের পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন এমন এক স্টাইল, যেখানে সৌন্দর্য ফুটে উঠেছে কাট, ফ্যাব্রিক ও ব্যক্তিত্বের মেলবন্ধনে। যেন পুরোনো কোনো হলিউড সিনেমার পর্দা থেকেই উঠে এসেছেন তিনি।
ভিনটেজ ওয়েভ স্টাইলে সাজানো চুল, ব্রোঞ্জ টোনের গ্লোই মেকআপ এবং ডায়মন্ড চোকার তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে। অতিরিক্ত চাকচিক্য ছাড়াই সংযত সাজে গাউনটির সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে।
স্টাইলিস্ট লিপাকশি এলাওয়াদির পরিকল্পনায় পুরো লুকটি ছিল মিনিমাল কিন্তু অত্যন্ত এলিগ্যান্ট। জিমি চুর হিল, সূক্ষ্ম ডায়মন্ড জুয়েলারি ও স্টেটমেন্ট ইয়াররিংস যোগ করেছে পরিমিত গ্ল্যামারের ছোঁয়া।
এবারের কান উৎসবে অনেক তারকাকেই দেখা যাচ্ছে অতিরিক্ত ঝলমলে গাউনের বদলে ক্লাসিক ও স্ট্রাকচার্ড ফ্যাশনের দিকে ঝুঁকতে।