পাওয়ার গ্রিডের প্রেফারেন্স শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ লক্ষ্যে কোম্পানিটি ১ হাজার ৫২৯ কোটি টাকার বেশি মূল্যের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, গত বুধবার কমিশন এক চিঠির মাধ্যমে কোম্পানিটিকে ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।