খুলনায় পূর্বশত্রুতার জেরে বিএনপি অফিসে ঢুকে যুবদলের এক সদস্যসহ দুজনকে গুলি করার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে নগরীর লবণচরা থানাধীন পুটিমারী বাজারসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই যুবক বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে জানা গেছে। আহতরা হলেন, যুবদলকর্মী মাসুম বিল্লাহ ও জাহিদ। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে আহত দুই যুবকসহ আরও কয়েকজন পুটিমারী বাজারসংলগ্ন বিএনপি অফিসে বসে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় একাধিক মামলার আসামি ও তাদের পরিচিত পারভেজ অফিসের ভেতরে প্রবেশ করে। তাদের উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মাসুম ও জাহিদকে লক্ষ্য করে পারভেজ গুলি ছুড়তে থাকে। মাসুমের বাম পায়ের থাই ও জাহিদের ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়।