‘তনু-রামিসা-আছিয়া বিচার থাকে ঝুলিয়া’ এই সেøাগানে রামিসাসহ সব হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে কার্যালয়ে ফিরে আসে।
মিছিল-পূর্ব সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেন। উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আজ মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবিতে ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে। প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন অথচ রংপুরের পীরগঞ্জের এক বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সের মেয়ে খোঁজেন। প্রধানমন্ত্রীকে বলব এই বিষয়ে দলের থেকে তদন্ত করে সবাইকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকা-ের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।’
ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, সমাবেশে যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনসহ আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, যুগ্ম সদস্য সচিব রেহেনা আক্তার রুমা, পল্লবী এনসিপির প্রধান সমন্বয়কারী তাহমিনা শারমিন জুথি প্রমুখ।