ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলার সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মসজিদের সামনে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করে। এসময় তাদের হাতে ছিল লাঠিসোটা। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় আমাদের ছাত্রদলের কেউ জড়িত নয়।
ঝিনাইদহ এনসিপির যুগ্ন সদস্য সচিব তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পর এ ঘটনা। মসজিদেও আমরা নিরাপদ নই। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।